শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ক্যালিফোর্নিয়ার দাবদাহ বিরাজ করবে পুরো সপ্তাহ

Reporter Name
  • সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৯ বার পড়া হয়েছে

সাউদার্ন ক্যালিফোর্নিয়ার চলমান তীব্র দাবদাহ খুব শীঘ্রই কমছে না। কর্তৃপক্ষ জানিয়েছে, এই দাবদাহ বিরাজ করবে সোমবার পর্যন্ত। তাপমাত্রা উঠবে তিন অঙ্কে। একই সাথে বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তীব্র দাবদাহের কারণে বুধবার থেকে অত্র অঞ্চলে হিট অ্যাডভাইজরি জারি রয়েছে। এই দাবদাহ আরও বেশি দীর্ঘায়িত হতে পারে।

দ্য ন্যাশনাল ওয়েদার সার্ভিস রবিবার বিকেলে বজ্র‍্যসহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে৷ স্যান গেব্রিয়েলের পাহাড়ে মেঘ জমতে শুরু করেছে যার ফলে আকস্মিক বন্যা হতে পারে।

রবিবার লং বিচে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০৮ ডিগ্রী, বুরব্যাংকে ১১০ ডিগ্রী, অক্সনার্ডে ১০১ ডিগ্রী এবং ক্যামারিলোতে ১০৬ ডিগ্রী।

রাজ্য কর্তৃপক্ষ বাসিন্দাদের যতোটা সম্ভব ঘরের ভিতর থাকতে ও পোষাপ্রাণী, বৃদ্ধ ও অসুস্থদের দিকে বিশেষ নজর রাখতে অনুরোধ জানান।

সোমবার কিছু অঞ্চলের তাপমাত্রা ১১০ ডিগ্রী বা এর বেশিও থাকতে পারে। পালম স্প্রিংস, ল্যাংকেস্টার, এনচিনো এবং নর্থরিজে তীব্র দাবদাহ বিরাজ করবে।

লস এঞ্জেলেস এবং অরেঞ্জ কাউন্টিতে গড় তাপমাত্রা থাকবে ৯৭ ডিগ্রী আর বৃষ্টির সম্ভাবনা থাকবে অন্তত ১০ শতাংশ।

চলতি সপ্তাহের পুরোটা সময়েই এমন তাপমাত্রা বিরাজ করবে। পরে তাপমাত্রা কিছুটা কমে ৮০ ডিগ্রীতে নেমে আসবে।

সোমবার উপত্যকা ও ইনল্যান্ড অ্যাম্পায়ারেও তাপমাত্রা কিছু স্থানে ১০৯ ডিগ্রী পর্যন্ত উঠবে আর বৃষ্টির সম্ভাবনা থাকবে ২০ শতাংশ।

সৈকত এলাকাও বেশ উষ্ণ থাকবে। তাপমাত্রা থাকবে ৮৫ ডিগ্রী, ঢেউ বয়ে যাবে ২ থেকে ৪ ফুট উঁচু দিয়ে আর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ১০ শতাংশ।

পাহাড়ি এলাকায় সোমবার তাপমাত্রা বিরাজ করবে ৮৫ ডিগ্রী আর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ২০ শতাংশ। এই পরিস্থিতি বিরাজ করবে টানা কয়েকদিন।

মরুভূমি অঞ্চলে তীব্র দাবদাহ বিরাজ করবে। সোমবার তাপমাত্রা সর্বোচ্চ বিরাজ করবে ১১০ ডিগ্রী আর বৃষ্টির সম্ভাবনা থাকবে ১০ শতাংশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us