শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

নিউইয়র্কে শাহজালাল দারুসসুন্নাহ জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের সামার সমাপনী, পুরস্কার বিতরণ

Reporter Name
  • শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৩ বার পড়া হয়েছে

নিউইয়র্কে শাহজালাল দারুসসুন্নাহ জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের সামার সমাপনী প্রোগ্রাম ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ আগস্ট ধর্মীয় উৎসবমুখর পরিবেশে সামার প্রোগ্রামে অংশগ্রহনকারী শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শাহজালাল দারুসসুন্নাহ জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের সভাপতি হাফিজ ইবাদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. আব্দুল ওয়াকিলের পরিচালনায় এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেটের সিংগেরকাচ আলীয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা এ কে এম আবদুন নুর, সিলেটের মিয়ার বাজার আলীম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মুক্তাদির, বিশিষ্ট সমাজ কর্মী আলমাস আলী, শাহজালাল দারুসসুন্নাহ জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের উপদেষ্টা রেহানুজ্জামান রেহান প্রমুখ। অনুষ্ঠানে মসজিদের উইকেন্ড প্রোগ্রামের ছাত্র-শিক্ষক, অভিভাবক সহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
এসময় ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য দেন শিক্ষক ও কমিটি নের্তৃবৃন্দ। বিশেষ দোয়া ও তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us