শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

ওবামা আমলের নিরাপত্তা উপদেষ্টাকে দায়িত্বে আনছেন বাইডেন

Reporter Name
  • শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ৩৪৬ বার পড়া হয়েছে

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আমলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইসকে অভ্যন্তরীণ নীতি বিষয়ক শীর্ষ উপদেষ্টা ও হোয়াইট হাউসের অভ্যন্তরীণ নীতি বিষয়ক কাউন্সিলের পরিচালক হিসেবে দায়িত্ব আনছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পররাষ্ট্র দফতরে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন ৫৬ বছর বয়সী রাইস জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হওয়ার আগে ওবামা আমলেই জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন। কৃষ্ণাঙ্গ এই নারী বাইডেনের রানিংমেট হওয়ার দৌড়েও ছিলেন।

হোয়াইট হাউসের অভ্যন্তরীণ নীতি বিষয়ক পদে আসায় রাইসকে সিনেটের অনুমোদনের অপেক্ষায় থাকতে হবে না।

নাম প্রকাশে অনিচ্ছুক বাইডেনের ঘনিষ্ঠ এক কর্মকর্তা জানান, নবনির্বাচিত প্রেসিডেন্ট এবার তার প্রশাসনের কর্মকর্তা বাছাইয়ের ক্ষেত্রে পররাষ্ট্র ও অভ্যন্তরীণ নীতিতে দক্ষতাকে আলাদা করে না দেখে অভিজ্ঞতা এবং বিশ্বস্ততাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।

ওই কর্মকর্তা আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা পরিচালনায় অভিজ্ঞ রাইসের মাধ্যমে নিজের নীতি ও পরিকল্পনাগুলো বাস্তবায়িত করা সহজ হবে বলেও বাইডেন মনে করছেন।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us