শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

বাইডেনের উপদেষ্টার পদ ছাড়ছেন ফাউচি

Reporter Name
  • মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ২০৪ বার পড়া হয়েছে

প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ফাউচি আগামী ডিসেম্বরে ওই পদগুলো থেকে সরে যাচ্ছেন।

 

সোমবার ওই দুটি পদও তিনি ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

 

১৯৮৪ সাল থেকে এনআইএআইডি-র পরিচালকের দায়িত্ব পালন করছেন ফাউচি। তার বয়স এখন ৮১ বছর। ২০২০ সালে বিশ্ব যখন কোভিড-১৯ মহামারীর কবলে ওই সময়ে এই রোগের বিরুদ্ধের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের মুখপাত্র হয়ে উঠেছিলেন তিনি।

 

সোমবার পদত্যাগের ঘোষণা দিয়ে ফাউচি বলেন, যখন আমি আমার বর্তমান পদগুলো থেকে সরে যাব, এই নয় যে আমি অবসর নিচ্ছি। পঞ্চাশ বছরের বেশি সময় ধরে সরকারি চাকুরি করার পর, আমি আমার কর্মজীবনের পরবর্তী ধাপে যাওয়ার পরিকল্পনা করেছি। যেহেতু, আমার শরীরে এখনো যথেষ্ট শক্তি আছে এবং আমি যেক্ষেত্রে কাজ করি তার প্রতি আমার ভালোবাসাও বজায় আছে।

 

যুক্তরাষ্ট্রের সাতজন প্রেসিডেন্টের অধিনে কাজ করেছেন ফাউচি। শুরু করেছিলেন রোনাল্ড রিগ্যানকে দিয়ে। দীর্ঘ কর্মজীবনে তিনি এইচআইভি/এইডস, ইবোলা এবং জিকা ভাইরাসের মত কয়েকটি মারাত্মক সংক্রামক রোগের নতুন প্রাদুর্ভাব এবং সেগুলোর বার বার ফিরে আসা দেখেছেন।

 

ফাউচির সরে দাঁড়ানোর খবর প্রকাশের পর এক বিবৃতিতে বাইডেন বলেন, তিনি যুক্তরাষ্ট্র সরকারের পদ থেকে সরে যাচ্ছেন। তবে তিনি পরবর্তীতে যাই করুন না কেনো, আমি জানি আমেরিকার জনগণ এবং পুরো বিশ্ব ডক্টর ফাউচির দক্ষতা এবং অভিজ্ঞতা থেকে উপকৃত হবে। যুক্তরাষ্ট্র তার কারণে আরো শক্তিশালী, আরো স্থিতিশীল এবং আরো সুস্বাস্থ্যের অধিকারী হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us