শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

করোনার বিরুদ্ধে অ্যান্টিবায়েটিক: বাড়াচ্ছে নতুন বিপদ

Reporter Name
  • মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৯৬৩ বার পড়া হয়েছে

প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে এখনও কোনো ওষুধ আবিষ্কার হয়নি। তাই চিকিৎসকরা বিভিন্ন রোগীর ক্ষেত্রে উপসর্গ বিবেচনায় অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ প্রয়োগ করছেন চিকিৎসকরা।

তবে এ নিয়ে আশঙ্কার কথা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অহেতুক অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগে উদ্বেগ প্রকাশ করে সংস্থাটির দাবি করেছে, অতিমাত্রায় অ্যান্টিবায়োটিক প্রয়োগে ব্যাকটেরিয়ার টিকে থাকার ক্ষমতা বাড়িয়ে দেবে। এর ফলে চলমান এই সংকটে ও পরবর্তী সময়ে অধিক মানুষের মৃত্যু হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান সোমবার জানান, সাধারণত ব্যাকটেরিয়াজাত সংক্রমণ দমনে যেসব ওষুধ ব্যবহৃত হয় সেসবের বিরুদ্ধে লড়াইয়ে টিকে থাকতে সক্ষম ব্যাকটেরিয়ার সংখ্যা ‘উদ্বেগজনক হারে’ বেড়ে গেছে। এর মধ্যে করোনা ভাইরাস সংকটে কোভিড-১৯ রোগীর চিকিৎসায় অহেতুক অ্যান্টিবায়োটিক প্রয়োগ এই সংখ্যা আরও বাড়িয়ে দিতে পারে বলে মত বিশ্ব স্বাস্থ্য সংস্থার।

এ ব্যাপারে জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কার্যালয়ে সোমবার সংবাদ সম্মেলনে তেদ্রোস আধানম বলেন, কোভিড-১৯ মহামারী অ্যান্টিবায়োটিকের ব্যবহার বাড়িয়ে দিয়েছে, যা শেষ পর্যন্ত ব্যাকটেরিয়ার টিকে থাকার হার বাড়িয়ে দেবে। এর ফলে চলমান এই মহামারির সময় এবং এর পরে রোগ ও মৃত্যুর বোঝা বাড়াবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, কোভিড-১৯ এ আক্রান্ত খুব কম রোগীর ক্ষেত্রেই অ্যান্টিবায়োটিক প্রয়োগের দরকার পড়ে। কাদের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা যাবে এ ব্যাপারে একটি নির্দেশনাও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ঠিক করে দেওয়া হয়েছে।

ব্যাকটেরিয়ার টিকে থাকার ক্ষমতাকে প্রতিরোধ করা বর্তমান সময়ের ‘অন্যতম জরুরি চ্যালেঞ্জ’ বলে উল্লেখ করেছেন তেদ্রোস আধানম- এটা পরিষ্কার যে, বিশ্ব অ্যান্টিবায়োটিক ওষুধের গুরুত্বপূর্ণ ব্যবহারের ক্ষমতা হারিয়ে ফেলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us