শিরোনাম :
আমি মনে করি গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে’ : ট্রাম্প ট্রাম্পের নতুন শুল্ক হুমকিতে এশিয়ার বাজারে পতন ইরানের হস্তক্ষেপে সউদীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানায় হিজবুল্লাহ পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ইতিহাস গড়ল প্রথম দিনেই ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শীর্ষে বায়ার্ন, রেকর্ড গড়লেন কেন শেখ হাসিনার বিচার আমাদের শীর্ষ অগ্রাধিকার: ড. ইউনূস ভোটমুখী বিহারে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু, লালুকে বার্তা পাঠিয়ে সীমাঞ্চল যাত্রায় ওয়েইসি মিশিগানে ব্যবসায়ী, পেশাজীবী ও শিল্পীদের সম্মাননায় ‘তারকা অ্যাওয়ার্ড’ ১২ অক্টোবর জলবায়ু পরিবর্তন নিয়ে বিদ্রূপ ট্রাম্পের যুদ্ধবিরতি হলে গাজা পুনর্গঠনে সম্মেলনের আয়োজন করবে মিশর

দেশে শেষ ৭ দিনেই আক্রান্ত ১৫৬৯৪, ৮৭ দিনে ছাড়ালো ৫০ হাজার

Reporter Name
  • মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৯২২ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন দুই হাজার ৯১১ জন। এ নিয়ে মোট শনাক্ত হয়েছেন ৫২ হাজার ৪৪৫ জন। অর্থাৎ ৮৭ দিনে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়ালো।

এর আগে গত সাত দিনে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৬৯৪ জন। আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৮৭ জনের। সুস্থ হয়েছেন তিন হাজার ৪৮৭ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন দুই হাজার ৯১১ জন। মৃত্যু হয়েছে ৩৭ জনের। আর সুস্থ হয়েছেন ৫২৩ জন। গত ১ জুন আক্রান্ত হয়েছেন দুই হাজার ৩৮১ জন।

আর আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২২ জনের। আর সুস্থ হয়েছেন ৮১৬ জন। গত ৩১ মে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৫৪৫ জন। আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪০ জনের। আর সুস্থ হয়েছেন ৪০৬ জন। ৩০ মে আক্রান্ত হয়েছেন এক হাজার ৭৬৪ জন। মৃত্যু হয়েছে ২৮ জনের। আর সুস্থ হয়েছেন ৩০৬ জন। গত ২৯ মে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৫২৩ জন। আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৩ জনের। আর সুস্থ হয়েছেন ৫৯০ জন। গত ২৮ মে আক্রান্ত হয়েছেন দুই হাজার ২৯ জন। আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫ জনের। আর সুস্থ হয়েছেন ৫০০ জন। ২৭ মে আক্রান্ত হয়েছেন এক হাজার ৫৪১ জন। আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২২ জনের। আর সুস্থ হয়েছেন ৩৪৬ জন।

এর আগে ২২ মে একদিনে সারাদেশে এক হাজার ৬৯৪ জন করোনা আক্রান্ত হয়েছিল। এদিন আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়ে ছিল ৩০ হাজার ২০৫ জনে। অর্থাৎ এদিন আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে যায়। ২২ মে থেকে ২ জুন পর্যন্ত মোট ১২ দিনে আক্রান্ত হয়েছে ২২ হাজার ৪৪৫ জন।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর পর থেকে দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ১৫ মে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় এক হাজার ২০২ জন। এনিয়ে ৬৯ দিনে করোনা আক্রান্ত ছাড়িয়ে ছিল ২০ হাজার।

গত ১৪ এপ্রিল একদিনে ২০৯ আক্রান্ত করোনা রোগী শনাক্ত হয়ে এক হাজার ছাড়িয়ে যায়। প্রথম এক হাজার শনাক্ত হতে সময় লেগেছে ৩৮ দিন। এরপরে ১২ দিনে চার হাজার করোনা আক্রান্ত হয়ে ৫০ দিনে ৫ হাজার ছাড়িয়ে যায়।

মঙ্গলবার (০২ জুন) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৭০৯ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ২৯১১ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৪৪৫ জনে।

তিনি জানান, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫২৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ১২০ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ৫২টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৯৫০টি। আর নমুনা সংগ্রহ করে পরীক্ষা হয়েছে ১২ হাজার ৭০৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে তিন লাখ ৩৩ হাজার ৭৩টি।

নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৭ জনের মধ্যে পুরুষ ৩৩ জন, নারী চার জন। এদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ১০ জন, চট্টগ্রাম বিভাগে ১৫ জন, সিলেট বিভাগে চার জন, বরিশালে বিভাগে তিন জন, রাজশাহী বিভাগে দুই জন, রংপুর বিভাগে দুই জন, ময়মনসিংহ বিভাগে রয়েছেন এক জন। বয়স বিশ্লেষণ করলে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছর বয়সের মধ্যে দুই জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১০ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে নয় জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে ১০ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এক জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে চার জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছেন এক জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৩৮৮ জন। মোট আইসোলেশনে আছেন ছয় হাজার ২৪০ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ALL RIGHTS RESERVED -2020-2024
Design & Developed by positiveit.us